ভিয়েনা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

প্রধানমন্ত্রীকে সেভ দ্য রোড-এর স্মারকলিপি প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ১১৩ সময় দেখুন

ঢাকাঃ আকাশ-সড়ক-রেল ও নৌপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালু ও শ্রমিকদের প্রণোদনার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সেভ দ্য রোড।

৪ মে বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, বিকাশ রায় ও মহাসচিব শান্তা ফারজানা ও সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর নেতৃবৃন্দ বলেন, আমরা স্বারকলিপিতে উল্লেখ করেছি- নৌপরিবহন, সড়কপরিবহন, বেরসকারী রেলপরিবহন ও আকাশপরিবহনের প্রায় ২৫ লাখ শ্রমিক রয়েছে। তাদের মধ্যে আছে বাস-লঞ্চ-রেল ও বিমান স্টেশনের কুলি, ফুটফরমায়েশ খাটা নিন্ম আয়ের শ্রমিক এবং পরিবহন সহকারী।

এ ছাড়াও আছে চুক্তি ভিত্তিক রোজ হারে কাজ করা আরো প্রায় ৫ লাখ শ্রমিক। প্রায় ৩০ লক্ষ শ্রমিককে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে পুলিশ-প্রশাসন সহ রাষ্ট্রিয়ভাবে বাংলাদেশকে করোনা পরিস্থিতিতে সত্যিকারের লকডাউনের আয়ত্বে রাখার জন্য ১০০০০/- দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়ার ব্যবস্থা করলেই এখন নির্মম মৃত্যু জেনেও যেমন ঘরের বাইরে বেরিয়ে আসছে তারা, তা আর আসবে না বলে আমরা বিস্বাস করি। একই সাথে আমরা  স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছি – প্রণোদনা ও স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনের মধ্যে পরিবহন চালু করলে অন্তত অর্থনৈতিক ক্ষতি ও করোনা পরিস্থিতি উত্তরণে আপনার সরকার সফল হবে।

দাবি ঈদের পর ৭ দিনের মধ্যে না মানলে ৬৪ জেলায় সেভ দ্য রোড-এর পাশাপাশি শ্রমিক-মালিক-যাত্রীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে আমরণ অনশনের কর্মসূচী দেয়ারও পরিকল্পনা আছে আমাদের।

হাফিজা লাকী /ইবি টাইমস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীকে সেভ দ্য রোড-এর স্মারকলিপি প্রদান

আপডেটের সময় ০২:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১