ভিয়েনা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

পিরোজপুরে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ৮২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে বিশ্বগণমাধ্যম দিবস পালিত হয়েছে। সোমবার (০৪মে) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। রাজনৈতিক প্রভাবের কারনে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ঠিকই, তবে তা রাজনৈতিক প্রভাব দুর করে সন্ত্রাসীদের প্রতিহত করতে সাংবাদিকদেও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের সম্পূর্ণ নিরাপত্তা আছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে এবং বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ তুলে ধরলে কোন ভয় থাকবে না। পিরোজপুর শহরের আইন শৃঙ্খলা ঠিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরার আওতায় হয়েছে বলে সবার সহযোগিতা
চান পুলিশ সুপার।

এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, সহ সভাপতি শিরিনা আফরোজ, হাসান মামুন ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম প্রমুখ।

পরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সূ-রক্ষায় হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

আপডেটের সময় ০৩:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১