ভিয়েনা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

লালমোহনে হাসপাতালে ৫শ ব্যাগ ডায়রিয়ার স্যালাইন প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ১০৪ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে ৫০০ ব্যাগ আইভি স্যালাইন প্রদান করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে “ডায়রিয়ার স্যালাইন অনুদার প্রদান” অনুষ্ঠানে এমপি শাওন বলেন, মৌসুম পরিবর্তনের ফলে লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায়  এবং হাসপাতালে স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গরীব রোগীরা অসহায় হয়ে পড়েছিল। তাদের বিনামূল্যে স্যালাইন প্রদানের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫শ ব্যাগ স্যালাইন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সরবরাহ না থাকায় বাইরের ফার্মেসী থেকে নির্ধারিত মূল্যের বেশী দামে স্যালাইন কিনতে গিয়ে সংকটে পরেছিল রোগীরা। তাই অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য লালমোহন হাসপাতালে দুই দফায় ৫শ করে একহাজার ব্যাগ স্যালাইন প্রদান করেন এমপি শাওন।

স্যালাইন অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খানসহ আরও অনেকে।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে হাসপাতালে ৫শ ব্যাগ ডায়রিয়ার স্যালাইন প্রদান

আপডেটের সময় ০৭:২০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১