ভিয়েনা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

বঙ্গবন্ধু কন্যার সময়ে দেশের গণমাধ্যমগুলো মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছে-এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ৯০ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশের গণমাধ্যম মুক্ত ও স্বাধীনভাবে তাদের কাজ করছে। কে ক্ষমতাসীন আর কে ক্ষমতার বাইরে সেদিকে না ভেবে সকল অন্যায় তুলে ধরতে পারছে গণমাধ্যম। যা বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে কল্পনাও করা যেতনা।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সোমবার সকালে লালমোহন প্রেসক্লাব কর্র্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এমপি শাওন আরও বলেন, মহামারি করোনার প্রারম্ভে দেশের সকল নাগরিকের মত গণমাধ্যমকর্মীদেরও জীবন জীবিকার কথা চিন্তা করে তাদের জন্য আর্থিক সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ধাপেও গণমাধ্যমকর্মীদের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ করেছেন তিনি।

গণমাধ্যম রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, তাই তথ্যহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকা এবং যে সকল সংবাদে দেশ ও দেশের মানুষের ভাবভূর্তি ক্ষুন্ন হয়, এমন সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিৎ। পাশাপাশি সকল সংবাদের সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বের ফলে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, তা জনসাধারণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এ আগে স্বাস্থ্যবিধি মেনে সকল সংবাদকর্মীদের অংশগ্রহণে বের করা বর্ণাঢ্য র‌্যালীতে যোগদান করেন এমপি শাওন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

সালাম সেন্টু/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু কন্যার সময়ে দেশের গণমাধ্যমগুলো মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছে-এমপি শাওন

আপডেটের সময় ০৭:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১