ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

ভোলায় বেড়েছে মশার উপদ্রব,পৌরসভার দৃষ্টি কামনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ১০৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা পৌরসভার মধ্যে ড্রেনে ও আশপাশে জমে থাকা ময়লা আবর্জনা-পানিতে ডেঙ্গুর বাহক এডিস মশা ঘর বেধেছে। দেখে মনে হয় পৌরসভা এডিস মশা তৈরীর কারখানা। স্থানীয়রা বলছেন, দ্রুত এসব ড্রেন, ময়লা- আবর্জনা পরিস্কার না করলে এখান থেকে সৃষ্ট ডেঙ্গুসহ নানান রোগ জীবানু চারি দিকে ছড়িয়ে পরতে পারে।

সরজমিনে দেখা গেছে, দারোগা রোডের পুকুর, ভোলার খাল, পৌর আলগী, কালিবাড়ি রোডের মরহুম সামছুদ্দিন মিয়া চেয়ারম্যান বাড়ির পাশের ড্রেন, মরহুম শাহজাহান ডিলারের বাড়ির সামনে থেকে দফাদার বাড়ি হয়ে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত ড্রেন, রব ডাঃ বাড়ির পাশের ড্রেনসহ প্রায় ড্রেনে ময়লা-আবর্জনায় ভরে আছে।

ড্রেনে ডাবের খোসা, বিভিন্ন পানির বোতল, পলিথিনে মোড়ানো ময়লা, বিভিন্ন পলিথিন, বস্তা, কাপড়সহ নানান বর্জ্য। দীর্ঘদিন ড্রেনগুলো পরিস্কার করা হয়নি বলে স্থানীয়রা জানান। পৌর এলাকার বিভিন্ন জাগায় অপ্রয়োজনীয় ড্রেন পাকা ভাবে নির্মাণ করা হলেও, কালি বাড়ি রোডের মরহুম সামছুদ্দিন মিয়া চেয়ারম্যান বাড়ির পাশের ড্রেন, মরহুম শাহজাহান ডিলারের বাড়ির সামনে থেকে দফাদার বাড়ি হয়ে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত ড্রেন পাকা করা হয়নি। সেটি গত ১০ বছরে একবারও পরিস্কার করা হয়নি। সেই ড্রেনটির মদ্যে এডিস মশার উৎপত্তি ভয়াবহ রুপ নিয়েছে।

এদিকে দেখা যায় ভোলা পৌরসভার  ১নং ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, তিন নম্বর ওয়ার্ড, ৪ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ড ঘুরে ঘুরে দেখা যায় মশার উপদ্রব আগের চেয়েও অনেক গুণ তীব্র আকার ধারণ করেছে ।

জানা যায় বেশ কয়েকদিন পূর্বে মশা নিধনে ভোলা পৌরসভা হতে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেও তার সুফল পায়নি পৌরবাসী। বিষয়টি ভোলা পৌর মেয়রের সদয় দৃষ্টি তে আনার জন্য নিবেদন জানিয়েছেন ভোলার বেশ কয়েকজন সচেতন নাগরিক।

পৌর কাউন্সিলর সালাউদ্দিন লিংকন জানান, এই ড্রেনটি অনুমোদন করা হয়েছে, শীগ্রই কাজটি শুরু হবে। সমাজ সেবক মিজানুর রহমান জানান, এসব ময়লা আবর্জনা ও ড্রেন পৌরসভার লোকজনে পরিস্কার না করায় এবং পৌর মেয়র গুরুত্বপূর্ন ড্রেনটি নির্মান না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বেড়েছে মশার উপদ্রব,পৌরসভার দৃষ্টি কামনা

আপডেটের সময় ১২:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১