ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • ১১৫ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুঞ্জনগর গ্রামে মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় সুধীর বসাক (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বসাক উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে গুঞ্জনগর গ্রামের মৃত নগেন্দ্রনাথ বসাকের ছেলে।

কালীগঞ্জ থানার এস আই মঞ্জুরুল ইসলাম জানান, সকালে বৃদ্ধ সুধীর বাড়ি থেকে গ্রামের মাঠের ধানক্ষেতে যাচ্ছিল। এসময় গুঞ্জনগর গ্রাম থেকে একটি মাটি টানা ট্রাক্টর কালীগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ধাক্কা দেয়। এতে সুধীর বসাক গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেখ ইমন /ইবি টাইমস

Tag :

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেটের সময় ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১