ভিয়েনা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

লালমোহনে এমপি শাওনের হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে ত্রান বিতরন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • ১৫১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতিতে মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে। সকলকে সরকারের প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। এবছর ভোলাতে কিছুদিন আগেও করোনার সনাক্তের হার ছিল প্রায় ৪২ ভাগ। রাজধানী ঢাকার চেয়েও এখন ভোলাতে করোনা সনাক্তের হার অত্যন্ত বেশি। যা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। এবছর সারা পৃথিবীতে করোনার অবস্থা ভয়াবহ পরিস্থিতি রুপ নিয়েছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। তাই আমাদের সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না আসার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সঠিক ভাবে সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিশেষ করে সরকারের ত্রান যারা পাওয়ার যোগ্য তাদেরকে বিতরন করতে হবে।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মে ২০২১ ইং শনিবার দুপুরে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে- করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ  ৫শ হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল ও নিজস্ব তহবিল হতে মানবিক সহায়তা বিতরনের আলোচনায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন এমপি শাওন।

তিনি আরও বলেন  গত বছর ২০২০ সালের মার্চ মাসে প্রথম বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার এলাকায় লালমোহন তজুমদ্দিনে অবস্থান করে লকডাউন সফল করা, করোনা ভাইরাস যেন আমাদের এলাকার  তথা দ্বীপজেলা ভোলার মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে দিন রাত কাজ করেছি।

লকডাউনের কারনে অসহায় পরিবারগুলো অনাহারে অর্ধাহরে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল। তখন আমার ব্যক্তিগত অর্থায়নে এবং সরকারের প্রদত্ত ত্রানসামগ্রী  মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিতরন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দফায় দফায় দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। আমরা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউপিসহ পৌরসভার কাউন্সিলরদেরকে সাথে নিয়ে সকলকে সমন্বয় করে কাজ করেছি। সমন্বয়ের কারনে আমরা গত বছর অত্যন্ত সুন্দর ভাবে করোনাকে মোকাবেলা করেছি। যার কারনে আমাদের এলাকায় আমরা লালমোহন তজুমদ্দিনকে করোনায় অত্যন্ত সহনীয় রাখতে পেরেছি। তখন দ্বীপজেলা ভোলায় ও করোনা পরিস্থিতি অত্যন্ত সহনীয় পর্যায়ে ছিল।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।

নি প্র/ ইবি টাইমস

Tag :

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে এমপি শাওনের হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে ত্রান বিতরন

আপডেটের সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১