ভিয়েনা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

ভোলায় অভিযানে জেলে আটক, জরিমানা ও কারেন্ট জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • ৮২ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় মার্চ ও এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছিল। ৩০ এপ্রিল মধ্য রাতে এ নিষেধাজ্ঞা শেষ হয়। ১ মে থেকে জেলেরা নদীতে মাছ শিকারে নেমে পড়ে। মার্চ ও এপ্রিল ওই মাস নিষিদ্ধ সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় মৎস বিভাগের কর্মকর্তা-কর্মচারি, পুলিশ, কোষ্টগার্ডের সমন্বয়ে ৮১ টি ভ্রাম্যমান আদালতের ৪৪২ টি অভিযানে ৫১৪ জন জেলেকে আটক করা হয়েছে। জেল দেওয়া হয়েছে ১৬৪ জন জেলের বিরুদ্ধে। ৩৫০ জন জেলের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিলামে বিক্রি করা হয়েছে ২ লাখ ৯৮ হাজার টাকা।

এ ছাড়া ১৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাটকা ইলিশ মাছ ও অন্যান্য মাছ জব্দ করা হয়েছে ১১ টন। জব্দকৃত এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৯৯ টি বিহুন্দি জাল ও ২৮ টি পাই জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ৫৫ টি চরগারা, ৩৪ মশারি জাল ও ১৫ টি পোয়া জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম এ তথ্য জানান।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় অভিযানে জেলে আটক, জরিমানা ও কারেন্ট জাল জব্দ

আপডেটের সময় ০১:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১