ভিয়েনা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠি জেলায় এ বছর বোরো আবাদ থেকে ১০২২ মে: টন ধান ক্রয় করবে সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৪৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় এ বছরের বোরো মৌসুমের আবাদ কর্তন সবেমাত্র শুরু হয়েছে। ইতিমধ্যেই খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান কর্মসূচির আওতায় কৃষকদের ধানের ন্যায্য মুল্য দেয়ার লক্ষ্যে ১০২২ মে: টন ধান ক্রয়ের লক্ষমাত্রা দিয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৪৪৩ মে: টন, নলছিটি উপজেলায় ৫৪৫ মে: টন, রাজাপুর উপজেলায় ১৮ মে: টন ও কাঠালিয়া উপজেলায় ১৬ মে: টন ধান কৃষক পর্যায়ে ২৮ টাকা কেজি দরে ধান ক্রয় করবে। বিগত বছরের কেজি প্রতি ২৭ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ২৮ টাকায় ধান কিনছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য সূত্র অনুযায়ী একজন কৃষক সবোর্চ্চ ৬ মে: টন ধান বিক্রি করতে পারবেন। ধান শুকিয়ে সর্বনিম্ন ১৪% আদ্রতা থাকা ধান জেলার ৪টি উপজেলার খাদ্য বিভাগের গোডাউনে এনে কৃষকদের বিক্রি করতে হবে। অন লাইনের অ্যাপসের মাধ্যমে কৃষকরা ধান বিক্রির জন্য কৃষিবিভাগে আগামী ১০ মে পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

ঝালকাঠি জেলায় ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা বোরো প্রধান এলাকা। জেলায় এ বছর সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই দুই উপজেলায়ই ১১ হাজার হেক্টরের অধিক জমিতে বোরো আবাদ হয়েছে। ধান সরকারী গোডাউনে বিক্রির জন্য আগ্রহী কৃষকের নিবন্ধন সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে ধান বিক্রির কৃষক নির্বাচন করা হবে। ধান বিক্রির পরে কৃষকদের ধানের দাম তাদের স্ব-স্ব কৃষকের ব্যাংক এ্যাকাউন্টে জমা হবে।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি জেলায় এ বছর বোরো আবাদ থেকে ১০২২ মে: টন ধান ক্রয় করবে সরকার

আপডেটের সময় ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১