ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভোলায় গত ২৪ ঘন্টায় করেনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৫৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন দৌলতখান উপজেলার বাসিন্দা ও অন্যজন লালমোহন উপজেলার বাসিন্দা। এ নিয়ে ভোলা জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৪ জনে। ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ভোলায় ৭৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জন ভোলা সদর, ৮ জন বোরহানউদ্দিন, একজন লালমোহন ও একজন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৭৩০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৮ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ১৫২ জনের মধ্যে সুস্থ ৭৯১ জন। দৌলতখানে আক্রান্ত ৮১ জনের মধ্যে সুস্থ ৬৫ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৭৯ জনের মধ্যে সুস্থ ১৩২ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৫১ জন, লালমোহনে আক্রান্ত ১১৫ জনের মধ্যে সুস্থ ৯৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৯৯ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩৩ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ৩০ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১২ হাজার ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় গত ২৪ ঘন্টায় করেনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০

আপডেটের সময় ১১:১৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১