ভিয়েনা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

সাবেক সংসদ সদস্য পাপুলের সাজার মেয়াদ বাড়িয়েছে কুয়েত আদালত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ১০৯ সময় দেখুন

কুয়েত থেকেঃ কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড চার বছর থেকে বেড়ে সাত বছর হয়েছে। সোমবার কুয়েতের একটি আপিল আদালত তাঁর সাজা তিন বছর বাড়িয়েছেন।

কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর সূত্র ও দেশটির আরবি দৈনিক আল কাবাস ও আল নাহার থেকে পাপুলের সাজার মেয়াদ বাড়ানোর খবর জানা গেছে। এ ছাড়া পাপুলকে ২০ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ডও দেন আপিল আদালত।

কুয়েতে বাংলাদেশি সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অপরটি অর্থ পাচারের অভিযোগে। এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে আগেই তাঁর চার বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে আদালত তিন বছর কারাদণ্ড ও ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দিলেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি এখনো বিচারাধীন।

কুয়েত/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক সংসদ সদস্য পাপুলের সাজার মেয়াদ বাড়িয়েছে কুয়েত আদালত

আপডেটের সময় ০৫:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১