ভিয়েনা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, আহত ৫ বাংলাদেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ১১১ সময় দেখুন

মালয়েশিয়া: পুলিশ পরিচয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিদের ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। আটক করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে।

আহতদের মধ্যে রাকিবুল ইসলাম (২৭) এর অবস্থা আঙ্কাজনক। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭), ফয়সাল (২৮) রফিকুল ইসলাম (৩৫) আতিকুর রহমানসহ (২৮) বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রবাসীদের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়ার ৪০ সি লরং মেরান্তি, জালান কেনেংগার তৃতীয় তলার একটি বাসায় হুট করে কয়েকজন ডাকাতি করতে ভেতরে প্রবেশ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং রুমের ভিতরে অবস্থান করা বাংলাদেশিদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে কয়েকজনের হাত, মুখ টেপ দিয়ে বেধে ফেলে। ডাকাতদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বাংলাদেশিদের। এ সময় বাংলাদেশিরা চিৎকার করতে থাকলে নিচে থাকা স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরা এগিয়ে আসে।

পরে স্থানীয় মালয়েশিয়ান নাগরিক ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এদিকে, এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েচে। এ ব্যাপারে জালান বান্ডার এইচ এস লী থানায় (বালাই) একটি মামলা করা হয়েছে ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নূরদায়ূ বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মালয়েশিয়া/ইবিটাইমস/আরএন

Tag :

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, আহত ৫ বাংলাদেশি

আপডেটের সময় ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১