ভিয়েনা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা হ্যারি কেইনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

মেসির পারফরম্যান্সে বার্সেলোনার বড় জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ১০৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে দুর্বল গেটাফের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। যেখানে জোড়া গোলের পাশাপাশি একটি এসিস্ট করেছেন মেসি। এছাড়া পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন বার্সা অধিনায়ক।

ম্যাচের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে আচমকা বুলেট গতির শট নেন মেসি। যা ক্রসবারের ভেতরের অংশে লাগলেও জালে প্রবেশ করেনি। তবে প্রথম গোলের জন্য ৮ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি এই জাদুকরকে। সার্জিও বুসকেটসের বুদ্ধিদীপ্ত থ্রু বল ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন মেসি।

চার মিনিটের মধ্যে এই গোল আবার ফেরত পেয়ে যায় বার্সেলোনা। তবে সেটিও নিজেদের ভুলে। বাম দিক থেকে ক্রস করেন গেটাফের মার্ক কুকুরেইয়া। সেই বলে বক্সে দাঁড়িয়ে ফ্লিক করেন অ্যাঞ্জেল রদ্রিগেস। বল লক্ষ্যের ধারেকাছেও ছিল না। কিন্তু ক্লেমেন্ত লংলের গায়ে লেগে ঢুকে যায় জালে, আত্মঘাতী গোল হজম করে বার্সেলোনা।

অবশ্য এই আত্মঘাতী গোলের শোধটা নিজেরাই করে গেটাফে। ম্যাচের ২৮ মিনিটের সময় নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে আত্মঘাতী গোল হজম করে তারা। বলটি বিপদমুক্ত করতে গোলরক্ষক ডেভিড সোরিয়ার উদ্দেশ্যে ব্যাক পাস দিয়ে দেন ডিফেন্ডার সোফিয়ান চাকলা। কিন্তু সেটি ছিল সোরিয়ার নাগালের বাইরে। বলে খুব বেশি গতি না থাকলেও, ধীরে ধীরে গড়িয়ে প্রবেশ করে জালে। আত্মঘাতী গোলের সুবাদেই ফের লিড নেয় বার্সা।

এর মিনিট পাঁচেকের মধ্যে ব্যবধান বাড়ান মেসি। ডান দিক থেকে তার বাম পায়ের শট দূরের পোস্টে লাগে। তবে ফিরতি বল আসে মেসিরই পায়ে। সেটি থেকে আবার দূরের পোস্ট দিয়েই বল জালে জড়ান এ আর্জেন্টাইন জাদুকর। যার সুবাদে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। লিগে মেসির এটি ২৫তম গোল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৯ মিনিটের সময় পেনাল্টিতে দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা। ডি-বক্সের মধ্যে গেটাফে ফরোয়ার্ড এরেস উনালকে ফাউল করেন বদলি হিসেবে নামা আরাউহো, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান উনাল নিজেই।

তবে এই ব্যবধান আবার বাড়ানোর দায়িত্বটাও নেন আরাউহো। ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের মিনিট তিনেক আগে মেসির বাঁকানো কর্নারে লাফিয়ে ওঠা হেডে হালিপূরণ করেন আরাউহো। পরে অতিরিক্ত যোগ করা সময়ে ফাউলের শিকার হন গ্রিজম্যান। সেখান থেকে পাওয়া পেনাল্টিতেই আসে পঞ্চম ও শেষ গোলটি।

এ জয়ের ফলে লা লিগার শিরোপা ভাগ্য নিজেদের হাতেই রাখল বার্সেলোনা। এ পর্যন্ত খেলা ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট, অবস্থান করছে তিন নম্বরে। অন্যদিকে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ শীর্ষে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসির পারফরম্যান্সে বার্সেলোনার বড় জয়

আপডেটের সময় ০৪:৫০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১