ভিয়েনা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

ভারতে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৫৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে এবার একটি হাসপাতালে অগ্নিকান্ডে কমপক্ষে ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের ভিরার এলাকার একটি হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে আগুন লাগার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সময় হাসপাতালে দু’জন নার্সকে দেখতে পেয়েছেন কিন্তু সে সময় কোনো চিকিৎসক সেখানে ছিলেন না।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলিপ শাহ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনার পর বেশ কয়েকজন রোগীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। এর মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দেশটিতে বৃহস্পতিবার নতুন সংক্রমণ ছিল ৬৭ হাজারের বেশি।

আ. ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

আপডেটের সময় ০৪:৪৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১