ভিয়েনা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্র সহ সিএনজি চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ২১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্রসহ  সিএনজি অটোরিকশা চোরক্রয়ের ৬ সদস্য কে গ্রেফতার করেছে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ র‍্যাব-৯।

বুধবার  সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার এলাকা থেকে  আন্তঃজেলা সিএনজি চোর চক্রের প্রধান মোঃ আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে  একটি বিদেশি রিভলবার, দুটি গুলি ও ৫ টি ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এছাড়াও তার ৫ সহযোগীকে হবিগঞ্জের বিভিন্ন জায়গা হতে গ্রেপ্তার করা হয়েছে। তালেবের সহযোগীদের কাছ থেকে ৪ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।

তার দেয়া তথ্যর উপর ভিত্তি করে মাধবপুর থানা এলাকা হতে একটি সিএনজি এবং দুইজন আসামী গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন আসামীকে হবিগঞ্জের বাহুবল এবং মৌলভীবাজার সদর থানা  হতে তিনটি চোরাই সিএনজি সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মোঃ আব্দুল শহিদের ছেলে মোঃ আবু তালেব (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার মৃত আবুল হকের ছেলে ফজলু মিয়া (৫০) হবিগঞ্জ সদর উপজেলার রজবপুর গ্রামের দরবেশ আলীর ছেলে ফজলু মিয়া (৩৫) হবিগঞ্জে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম আহম্মেদ সুজন (২২) নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের মৃত মায়া উদ্দিনের ছেলে মোঃ বদরুজ্জামান (২৩) নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে সাইদ মিয়া (৩৫)। গ্রেফতারকৃত বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ শায়েস্তাগঞ্জের কমান্ডার এএসপি কামরুজ্জামান সন্ধ্যায় ৭ টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আবু তালেব বিরুদ্ধে  সিলেটের বিভিন্ন থানায় ১৪ টি অধিক মামলা রয়েছে। সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার তালেবের বিরুদ্ধে চুরি সহবিভিন্ন অভিযোগ রয়েছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্র সহ সিএনজি চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেটের সময় ০৪:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১