ভিয়েনা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাংলাদেশে আজ করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যুবরণ ১১২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ১২৩ সময় দেখুন

দেশে আজ করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১২ জনের এবং আক্রান্ত সনাক্ত ৪,২৭১ জন

অন লাইন ডেস্কঃ বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে দেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন যে, আজ দেশের ইতিহাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৪৯৭ জন।

এই সময় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭১ জন। আজ সোমবার ১৯ শে এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১১২ জনের মধ্যে পুরুষ ৭৫ জন এবং নারী ৩৭ জন। আর তাদের মধ্যে বাড়িতে ৩ জন, হাসপাতালে মৃতাবস্থায় আনা হয়েছে ১ জনকে এবং ১০৮ জন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন।

বর্তমান দেশে করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে কোন কোন চিকিৎসকের মৃত্যুবরণের খবর প্রকাশ করছে চিকিৎসকদের সামাজিক যোগাযোগ মাধ্যম মেডিভয়েস। দেশে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত প্রায় দেড় শতাধিকের উপরে চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বর্তমানে এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে করোনার এই দ্বিতীয় প্রাদুর্ভাবে তরুণ বা অল্পবয়সীরা বেশী পরিমানে সংক্রমিত হলেও অতি দ্রুত মৃত্যুবরণ করছেন বয়স্ক লোকজনেরাই তুলনামূলক বেশী। দেশে বর্তমানে সম্পূর্ণ কঠোর লকডাউন চলছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান লকডাউনটি আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। আজ বা আগামীকালের মধ্যেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হতে পারে বলে সংবাদ মাধ্যম জানিয়েছেন।

বাংলাদেশে করোনায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭,২৩,২২১ জন এবং এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন মোট ১০,৪৯৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২১,৩০০ জন । বর্তমানে বাংলাদেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৯১,৪২৪ জন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে আজ করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যুবরণ ১১২

আপডেটের সময় ০৪:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১