ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে অসহায় বৃদ্ধের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৮৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামের বাসিন্দা ৮১ বছর বয়স্ক বৃদ্ধ মোঃ ফজলু মিয়া ফকির ও ৮৪ বছর বয়স্ক আব্দুল কাদির ফকির লকডাউনে অসহায় ভাবে দিনানিপাত করছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত জানা যায়।

প্রকাশিত সংবাদটি সম্মানিত জেলা প্রশাসক,হবিগঞ্জ,ইশরাত জাহানের নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চুনারুঘাট কে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী রাত সাড়ে নয় ঘটিকায় উপজেলা প্রশাসন চুনারুঘাট খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও উপজেলা নাজির কৃষ্ণ কুমার সিংহ তাৎক্ষণিকভাবে পরিবার প্রতি ৩০ কেজি চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে অসহায় বৃদ্ধদের  ওসমানপুরের বাড়িতে পৌঁছে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ অসহায় বৃদ্ধদের পাশে থেকে আগামীতেও  মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অন্যান্য সহযোগিতা  অসহায় জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সাথে তিনি সমাজের বিত্তবানদের লকডাউনের কঠিন সময় গুলোতে অসহায় জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

তিনি বলেন, এই কোভিড মহামারীর সময় সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে কঠিন সময় এর মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে সুনাগরিক  হিসেবে নাগরিক দায়িত্বের অংশ মনে করে অন্যে প্রতিবেশীদের খোঁজখবর রেখে দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে হবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে কোভিড পরিস্থিতি মোকাবেলা করলে অচিরেই এই মহামারী থেকে মুক্ত হওয়া সম্ভব হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে অসহায় বৃদ্ধের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন

আপডেটের সময় ০৮:২১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১