ভিয়েনা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ভর্তি চোরাই চাপালিশ কাঠ আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৮৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ভর্তি  চোরাই চাপালিশ চিড়াই কাঠ আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানা যায় বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের গংগানগরে বনবিভাগের চেকপোস্টে  শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের নেতৃত্ব শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী,  মোঃ জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মোঃ ইসাক আলীসহ একদল বনকর্মী তল্লাশী চালান।

এ সময় ট্রাক ভর্তি (ঢাকা মেট্রো- ন- ১১- ১৪৭৬ ) চাপালিশ গাছের ১৫৫ ঘনফুট ২৮০ পিছ চিড়াই কাঠ জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত কাঠগুলি চাপালিশ গাছের চিড়াই  কাঠ।

যার বাজার মুল্য প্রায় দেড়লাখ টাকা। কাঠগুলি ভৈরব থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে যাওয়াতে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ভর্তি চোরাই চাপালিশ কাঠ আটক

আপডেটের সময় ০৮:২৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১