ভিয়েনা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

পিরোজপুরে লকডাউন কার্যকর করতে তৎপর জেলা প্রশাসন ও জেলা পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৫৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর : সারাদেশের ন্যায় পিরোজপুরে লকডাউন সফল করতে বুধবার সকাল থেকেই পিরোজপুর জেলা প্রশাসণ ও পুলিশ প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে।

কাঁচাবাজার, মুদিবাজার, ঔষধ ও খাবারের কিছু দোকান খোলা থাকার কথা থাকলেও অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা অনেক দোকান খোলা রাখে । শুধু পিরোজপুর শহরের দোকানই নয় জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, কাউখালি সহ প্রায় সব উপজেলার বাজার গুলোর অবস্থা একই রকম দোকানপাট খোলা রয়েছে, মানছে না লকডাউন। আর তাই লকডাউন মানাতে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করলেও জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেয়া হচ্ছে না তেমন কোন জোড়ালো পদক্ষেপ।

জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন জানান, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেটদের লক ডাউন কার্যকর করতে মাঠে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য জেলা জুড়ে ১০টি ভ্রাম্যমান আদালতের টিম কাজ করছে।

পুুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, জেলায় লকডাউন কার্যকর করতে পুলিশ সহ প্রশাসনের উদ্যোগে কাজ চলছে । শুধু মাত্র শহরের বাজারেই কিছুটা অনিয়ম পাওয়া গেছে।

আজকের (১৪ এপ্রিল) জেলা ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করে আগামীকাল (১৫ এপ্রিল) থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, লক ডাউন কার্যকর করতে জেলা প্রশাসকের নির্দেশে আমি ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর নেতৃত্বে উপজেলা ঝুড়ে পৃথক দুটি টিম কাজ করছি। তবে আজ বুধবার (১৪এপ্রিল) লক ডাউনের প্রথম দিন হওয়ায় জন সাধারনকে স্বেচ্ছায় লক ডাউন পালন করতে উৎসাহিত করা হচ্ছে।

জেলা সদরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে সদর থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বাদল সহ পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে লক ডাউন কার্যকর করতে কাজ করছেন।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে লকডাউন কার্যকর করতে তৎপর জেলা প্রশাসন ও জেলা পুলিশ

আপডেটের সময় ১২:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১