ভিয়েনা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

চরফ্যাসনে জমি বিরোধের জের ধরে ২ জনকে কুপিয়ে জখম,থানায় মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ৫৪ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) : চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার বাবুর হাট এলাকায় জমির দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ২ ভাই ইয়াদুল নবী(২৩) ও মাহমুদুল হাসান (২০) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াদুল নবীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে এবং মাহমুদুল হাসান চরফ্যাসন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকাল ৮ টায় বাবুর হাট হাই স্কুল সংলগ্ন বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইয়াদুল নবীর বড় ভাই জাহিদুল বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় ৩ জনকে আসামী করে মামলা,দায়ের করপছেন। মামল নং ০৪ তারিখ ১২/০৪/২০২১ করেছেন বলে দক্ষিণ আইচা থানার ওসি মেঃ হারুন ওর রশিদ নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, বাবুরহাট বাজার সংলগ্ন উত্তর চর কলমী মৌজার ৮ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক জাহিদুল গংরা।  সোমবার সকালে এই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবেশী আইনজীবীর সহকারী জুলফিকার ও তার স্ত্রী নাজমা বেগম এবং  নিকটাত্মীয় ইমরান ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলাকারীরা কুপিয়ে ইয়াদুল নবীর বা পায়ের গোড়ালীর রগ সহ এবং অপর ভাই মাহমুদুল হাসান এর ডান হাতের আঙ্গুল কেটে ফেলে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতাল পাঠান। দক্ষিণ আইচা থানার ওসি মোঃ হারুন ওর রশিদ জানান,এ ঘটনায় মামলা হয়েছে  এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে জমি বিরোধের জের ধরে ২ জনকে কুপিয়ে জখম,থানায় মামলা

আপডেটের সময় ১১:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১