ভিয়েনা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

সাভারে করোনা সনাক্তের হার ৫৩.৬৮ শতাংশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ৫৩ সময় দেখুন

সাভার প্রতিনিধিঃ সর্বশেষ তথ্যানুযায়ী সাভারে গত ৪৮ ঘণ্টায় ৯৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে আক্রান্ত হয়েছে ৫১ জন। যা শতকরা হিসাবে ৫৩.৬৮ শতাংশ। সোমবার সকালে সাভার সরকারি কলেজে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করার বুথ পরিদর্শনের সময় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা।

তিনি বলেন, সর্বশেষ গত দশ দিনের আক্রান্তের শতকরা হার ৩৭.৩৬ শতাংশ । এ সংখ্যা ক্রমেই উর্ধ্বমুখী। সাভারে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে প্রায় ১৪ হাজার। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ২১০২ জন। এখনও ৫ জন করোনা রোগী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজ গ্রহণ করেছে ৪৪,১৪২ জন মানুষ । দ্বিতীয় ডোজ প্রদান করার জন্য প্রস্তুত রয়েছে সাভার অধরচঁন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যাতে নিরাপদভাবে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারে সেজন্য আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে করোনা ভাইসারে নমুনা সংগ্রহ করার জন্য সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সাভার সরকারি কলেজে বুথ স্থানান্তর করা হয়েছে।

মোঃ জীবন হাওলাদার /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাভারে করোনা সনাক্তের হার ৫৩.৬৮ শতাংশ

আপডেটের সময় ০২:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১