ভিয়েনা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে নলছিটিতে সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৬৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ হেফাজত ইসলামের দেশব্যাপী তাণ্ডবের প্রতিবাদে ঝালকাঠির নলছিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের সাথির মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নলছিটি পৌরসভার মেয়র আবদুল ওয়াহেদ খানের নেতৃত্বে লকডাউনের মধ্যেই সমাবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নলছিটি পৌরসভার মেয়র আবদুল ওয়াহেদ খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ ও যুবলীগ নেতা মামুন তালুকদার। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিল্পব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আলম মামুন লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তু পালিত।

সমাবেশে বক্তারা ব্রাক্ষ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও, হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণের কারণে সরকার লকডাউনের আদলে সকল সভাসমাবেশ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে, অথচ নিয়ম ভেঙেই সমাবেশ করা হয় নলছিটিতে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

বাধন রায়/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে নলছিটিতে সমাবেশ

আপডেটের সময় ০৫:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১