ভিয়েনা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

চলছে লকডাউন, চলছে পরিবহন, নেই স্বাস্খ্যবিধির বালাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ১০৯ সময় দেখুন

ঢাকাঃ করোনা সংক্রমন মোকাবেলায় বাংলাদেশে চলছে সাতদিনের লকডাউন। এই লকডাউনের মধ্যেই সাধারণ মানুষের চলাচলের জন্য বিভাগীয় ও শিল্প শহরগুলোতে চালু করা হয়েছে গণপরিবহন।

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে মানুষের চলাচল বেড়েছে। প্রথম দু’দিন অফিসগামীরা চরম ভোগান্তি পোহালেও গণপরিবহন চালু হওয়ায় সেটা কমেছে।

রাজধানীতে চলাচল করা মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। বিভিন্ন এলাককর হোটেল ও চায়ের দোকানগুলোতে রয়েছে মানুষের ব্যাপক উপস্থিতি। সরকারের নির্দেশনা না মেনেই হোটেল বসেই খাবার খাচ্ছেন সাধারন মানুষ।

এদিকে, রাজধানীতে গণপরিবহন চালু হলেও বেশি ভাড়া গুনতে হচ্ছে নাগরিকদের। বাসে অর্ধেক আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহন করছে। ভাড়াও নেয়া হচ্ছে ৬০ শতাংশ বেশি। তবে কোনো বাসেই হ্যান্ড স্যানিটাইজার দেখা যায়নি। ফলে প্রত্যেক যাত্রী হাতল ব্যবহার এবং আসন ধরে বাসে ওঠানামা করছেন। এতে খুব সহজেই ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে।

যাত্রীদের অভিযোগ, বাসে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে না। ফলে একই হাতল এবং আসন ধরে প্রত্যেক যাত্রীকে ওঠানামা করতে হচ্ছে। এভাবে একজনের হাতের জীবাণু খুব সহজেই অন্যের হাতে চলে যাচ্ছে।

এ বিষয়ে চালক এবং চালকের সহকারীরা জানান, গত বছর করোনার সময় যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল বাসের মালিকরা। কিন্তু এবার যাত্রীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দেয়নি। বিষয়টি তারা বাস মালিককে জানাবেন।

এ ব্যাপারে সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, প্রতিটি বাসেই হ্যান্ড স্যানিটাইজার থাকার কথা। না থাকলে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

ঢাকা/ইবিটাইমস /আরএন

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চলছে লকডাউন, চলছে পরিবহন, নেই স্বাস্খ্যবিধির বালাই

আপডেটের সময় ০৭:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১