ভিয়েনা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৭৭ সময় দেখুন

ঢাকা: ডি-৮ যুব ফোরামের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার, ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে ডি-৮ এর যুব কার্যক্রম আরও জোরদার হবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। পরে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এরআগে সোমবার ডি-৮ সম্মেলনের ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো ডি-৮ যুব সম্মেলন আয়োজন করে। ‘টেকসই রূপান্তরকরণের জন্য উদ্যোক্তা’ এই প্রতিপাদ্যের আলোকে এই যুব সম্মেলনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা হয়। এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিল ডি-৮ সদস্য রাষ্ট্রের যুব মন্ত্রীসহ ১৭১ জন যুব অংশগ্রহণকারী। যারা টেকসই রূপান্তরের মাধ্যমে তাদের জাতির নেতৃত্ব দেবে বলে ধারণা করা হয়। উক্ত যুব সম্মেলনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। তিনি প্রথমবারের মতো ডি-৮ যুব সম্মেলন সফল আয়োজনের মাধ্যমে পরবর্তী সম্মেলন পর্যন্ত ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব পালনকালে যুব শক্তি অর্থনৈতিক বিকাশ, ইতিবাচক সামাজিক পরিবর্তন, পরিবেশগত স্থায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ইতিবাচক ভূমিকা রাখতে পারবে মর্মে যুব প্রতিনিধিগণ আশা প্রকাশ করেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৪:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১