ভিয়েনা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৫৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাক্তার মো. হাবিবুর রহমান করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেলা সিভিল সার্জন অফিসে এ তথ্য প্রেরন করা হয়।করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান নিজেকে করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হয়েছেন বলে নিশ্চিত
করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৩০ মার্চ) নিজের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়। বুধবার (৩১ মার্চ) রাতে ওই নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ হিসাবে আসে।

তিনি আরো জানান, গত ৩/৪ দিন ধরে তিনি সামান্য জ্বর ও কাশি অনুভাব করলে তার নমুনা টেস্টের জন্য পাঠানো হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী বাসভবনে হোম কোয়ারেন্টাইনে আছেন ।

এ ব্যাপারে জানতে জেলা হাসপাতালের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকির মুঠোফোনে একাধীকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি। তাই তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

তবে জেলা হাসপাতালের একটি সূত্র জানান, দ্বিতীয় ধাপে এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হয়েছেন।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেটের সময় ০৯:২০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১