ভিয়েনা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

হবিগঞ্জে চুনারুঘাটে পুলিশের কার্যক্রমের প্রশংসায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৮৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট  থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদ পিপিএম । ৩১ মার্চ  বুধবার সকাল ১০ টায় তিনি চুনারুঘাট থানায় পৌছান।

এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা,সার্কেল মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ইন্সপেক্টর চম্পক দাম সহ  অন্যান্য কর্মকর্তারা অতিরিক্ত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে চুনারুঘাট থানা প্রাঙ্গণে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ অতিরিক্ত ডিআইজি মো: গিয়াস উদ্দিন পিপিএম কে গার্ড অফ অনার (সালামী) প্রদান করেন। সালামী গ্রহণ শেষে দিনব্যাপী অতিরিক্ত ডিআইজি থানার অস্ত্রাগার, মালখানা, ডিউটি রেজিস্টার,বিট পুলিশিং সহ থানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, চুনারুঘাটে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ পিপিএম ।

এসময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, মাধবপুর  সার্কেলের সিনিয়র এএসপি  মহসিন আল মুরাদ, অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, চুনারুঘাট ও জেলা পুলিশের অন্যান্য ইউনিটের অফিসার গণ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,সততার সঙ্গে দায়িত্ব পালন করলে তার কৃতিত্ব শুধু পুলিশের একা নয়। পরিবার, দেশ ও জাতির জন্যও গর্ব এবং অহংকারের। চুনারুঘাটে পুলিশের প্রতিটি কার্যক্রম  বেশ দক্ষ বলেও ভূয়সী প্রশংসা করেন। এই জন্য হবিগঞ্জের পুলিশ সুপার ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী আশরাফ জানান দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত  ডিআইজি পরিদর্শনে আসেন। পরিদর্শনের কার্যক্রম শেষে  বিলেল সাড়ে ৫ টায় সকল অফিসার্স ফোর্সদের সাথে মতবিনিময় করে সন্ধায় থানা থেকে বিদায় নেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে চুনারুঘাটে পুলিশের কার্যক্রমের প্রশংসায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

আপডেটের সময় ০২:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১