ভিয়েনা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাঠে নেই হেফাজত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • ১০৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হেফাজত ইসলাম বাংলাদেশের ডাকে সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে হরতাল। রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শায়েস্তাগঞ্জ উপজেলায় হেফাজতকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছেন।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল নেই বললেই চলে। বিভিন্ন স্ট্যান্ডে বন্ধ রয়েছে দূর পাল্লার যাত্রী পরিবহনকারী বাস ও পণ্য পরিবহনকারী গাড়ি।

সরেজমিনে দেখা যায়, মাঝে মধ্যে সিএনজি, লেগুনা দিয়ে জরুরি প্রয়োজনে যাওয়া-আসা করছেন যাত্রীরা। তবে, বিপদে পড়েছেন ঢাকা সিলেটগামী যাত্রীরা। দূর পাল্লার গাড়ি বন্ধ থাকায় তারা ফিরতে পারছেন না গন্তব্যে।

এদিকে শায়েস্তাগঞ্জের পয়েন্টে পয়েন্টে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। পিকেটিং না থাকায় গাড়িতে বসেই অলস সময় কাটাতে দেখা গেছে পুলিশদের।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জে কোথাও কোন ধরনের পিকেটিং নেই। সব ধরনের দোকানপাট খোলা রয়েছে, ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রতিটি পয়েন্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাঠে নেই হেফাজত

আপডেটের সময় ১২:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১