ভিয়েনা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অস্ট্রিয়ার করোনার পরিস্থিতি শীঘ্রই আরও নাটকীয় অবনতির আশঙ্কা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৭৭ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান রাস্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিষয়ক অনুষ্ঠান ZIB 2 তে এক সাক্ষাৎকারে ভিয়েনার প্রধান জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রের প্রধান এবং বিশেষজ্ঞ ডাক্তার থমাস স্টুডিংগার শুক্রবার সন্ধ্যায় বলেন,করোনার সংক্রমণ অব্যাহত বৃদ্ধির ফলে আমাদের আইসিইউ এবং হাসপাতালের কোভিড ইউনিটে পুনরায় প্রচন্ড চাপ বাড়ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর নাটকীয় প্রভাব পড়বে ।

তিনি আরও জানান,ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রনালয়কে আইসিইউর রোগী বৃদ্ধির কথা জানানো হয়েছে।তিনি বর্তমান করোনা পরিস্থিতির বিশ্লেষন করে বলেন, ইস্টারের ছুটি শুরুর অল্প সময়ের আগে রাজধানী ভিয়েনা সহ বিশেষ করে পূর্ব অস্ট্রিয়াতে করোনার সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে।নিবিড় পরিচর্যা ইউনিটগুলির মধ্যে ইতিমধ্যে অনিশ্চিত পরিস্থিতিও ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।তিনি রাজধানী ভিয়েনা সহ পূর্বাঞ্চলের ৩ টি রাজ্যের লকডাউনকে স্বাগত জানিয়েছেন। এখন থেকেই সংক্রমণের বিস্তার কমাতে না পারলে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।

তিনি আরও জানান,আমাদের আইসিইউ বেড সীমিত কিন্ত যেভাবে হুরহুর করে রোগী বাড়ছে,তাতে প্রচন্ড চাপের মধ্যে পড়ছে হাসপাতালের আইসিইউ ইউনিট।একটি আইসিইউ বেডের জন্য কৃত্রিম যন্ত্রের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস বা ভেন্টিলেটর পরিচালনার জন্যও পর্যাপ্ত জনবল দরকার কিন্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। অস্ট্রিয়ায় বর্তমানে আইসিইউ বেডের সংখ্যা প্রায় ২,০০০ হাজারের কাছাকাছি।

সমগ্র অস্ট্রিয়ায় বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি আছেন ৫০৪ জন রোগী। অন্যান্য কারনে যারা আইসিইউতে চিকিৎসাধীন আছেন তাদের হিসাব এখানে ধরা হয় নি। ভিয়েনায় আইসিইউর স্বল্পতার জন্য সাধারণ অপারেশন আপাতত স্থগিত রাখা হয়েছে। তাছাড়াও কিছু আইসিইউ বিভিন্ন দুর্ঘটনা বা জরুরী প্রয়োজনের জন্য সব সময়ই খালি রাখতে হয়। একজন নতুন রোগীর আইসিইউ প্রয়োজন হলে কোন হাসপাতালে সিট খালি আছে সে দিকে খোঁজ খবর নিয়েই রোগীর ভর্তির ব্যবস্থা করতে হয়। তাই করোনায় সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেলে হাসপাতালে ও আইসিইউর ভর্তি নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়।

ভিয়েনা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট প্রধান বিশেষজ্ঞ ডাক্তার  থমাস স্টুডিংগার আরও যোগ করে বলেন,অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে বর্তমানে বৃটেনের মিউটেশন ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। এই বৃটেনের মিউটেশন ভাইরাসটি (B.1.1.7 ) খুবই দ্রুত বিস্তার লাভ করে।

পরিশেষে তিনি আরও জানান,অস্ট্রিয়ার করোনা কমিশনের সতর্কতা অনুযায়ী যদি সংক্রমণের বিস্তার এইভাবেই অব্যাহত বৃদ্ধি পায়,তাহলে প্রতি সপ্তাহে আইসিইউর রোগী ১০০ করে ধারাবাহিকভাবে বাড়তে পারে।

এদিকে আজ শনিবার অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার এক ইস্টারের টুইট বার্তায় দেশের জনগণের উদ্দেশ্যে বলেন,”আসুন এখন আমরা সবাই মিলে আমাদের হাসপাতালগুলিকে রক্ষা করি”।তিনি রাজধানী ভিয়েনা সহ পূর্বাঞ্চলের ৩ টি রাজ্যে ইস্টারের সময় করোনার সম্পূর্ণ লকডাউন যথাযথভাবে পালন করার অনুরোধ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে বিশেষ করে রাজধানী ভিয়েনার হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটগুলির ডাক্তার এবং নার্সরা দুর্দান্ত কাজ করছে,তবে আমাদের উচিৎ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংক্রমণের বিস্তার কমিয়ে তাদের কষ্ট ও আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে,অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ১৪ লক্ষ ৮৯ হাজার ৭২০ ডোজ করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অস্ট্রিয়া করোনার ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ইউরোপে ৬ষ্ঠ স্থানে আছেন বলেও ব্রিফিংয়ে বলা হয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩,৪৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩১ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,১৭১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৫৩৯ জন,NÖ রাজ্যে ৫৩১ জন,Tirol রাজ্যে ৩৪০ জন,Steiermark রাজ্যে ২৯৭ জন,Salzburg রাজ্যে ১৯৬ জন,Kärnten রাজ্যে ১৮৪ জন,Burgenland রাজ্যে ১৪২ জন এবং Vorarlberg রাজ্যে ৯৮ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৩৩,৭৮৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,২৩১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৮৮,৯৬৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৫৯১ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৫০৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১৫৬ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার করোনার পরিস্থিতি শীঘ্রই আরও নাটকীয় অবনতির আশঙ্কা

আপডেটের সময় ০৭:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১