ভিয়েনা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ঝিনাইদহে ২,৫৯৬ হেক্টর জমিতে রসুন চাষ,রসুনের ফলনে খুশী কৃষক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ৫০ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ এবার ঝিনাইদহের মাঠে ২,৫৯৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে রসুন। সর্বাধিক রসুন ও পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা শৈলকুপার বিজুলিয়া গ্রামের ৫১ বছর বয়েসি আশরাফুল জানালেন,গতবারের মতো এবারো তিনি ৮৩ শতাংশ জমিতে চাষ করেছেন রসুনের। বিঘাপ্রতি ৪০ মণের মতো রসুন পাচ্ছেন তিনি যা কমপক্ষে দেড়লাখ টাকায় বিক্রি করলে ১ লাখ ২০ হাজার টাকা নিট লাভ করবেন সার, বীজ, সেচ, কীটনাশক আর পরিবহন বাদে। বাজারে প্রতিমণ রসুন এখন ১৬শ থেকে ১৭শ টাকায় বিক্রি হচ্ছে। যে কোনো ফসলের তুলনায় পেঁয়াজ-রসুন আবাদ লাভজনক, বললেন আশরাফুল।

বগুড়া থেকে শৈলকুপা সাপ্তাহিক হাটে পেঁয়াজ-রসুন কিনতে আসা বেপারি আমজাদ হোসেন জানালেন, তার মতো বেশ কয়েকজন বেপারি ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্নস্থানে পেঁয়াজ-রসুন পাঠিয়ে থাকেন। তারা কৃষকের কাছ থেকে সরাসরি নগদে পেঁয়াজ-রসুন কিনে থাকেন।

জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ছয় উপজেলায় দুই হাজার ৫শ ৯৬ হেক্টরে রসুনের আবাদ হয়েছে, যার এক হাজার ৭শ ৫৫ হেক্টরই আবাদ হয়েছে শৈলকুপায়। কৃষকরা সাড়ে ২৫ হাজার টন রসুন ঘরে তুলতে পারবেন বলে আশা করছে সরকারি ওই দপ্তর।

গতবার জেলায় ২,৫৮০ হেক্টরে ২৫,১৯৫ টন রসুন উৎপাদন হয়। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ উপ-পরিচালক আসগর আলী জানান, পেঁয়াজ ও রসুন জেলার কৃষকদের কাছে খুবই লাভজনক মসলা জাতীয় ফসল হলেও জমি বাড়ানো সম্ভব হচ্ছে না, তাই আবাদও বাড়ছে না সংগত কারণেই। পেঁয়াজ-রসুন ও অন্য ফসলের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কমকর্তারা কৃষকের পাশে অবস্থান করছেন প্রযুক্তি, যান্ত্রিক ও অন্যান্য সহযোগিতা দিতে।

জি প্র /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ২,৫৯৬ হেক্টর জমিতে রসুন চাষ,রসুনের ফলনে খুশী কৃষক

আপডেটের সময় ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১