ভিয়েনা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী হবিগঞ্জে র‍্যাব-৯’র অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইন্দুরকানীতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারীকে অপহরনের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৫৮ সময় দেখুন

জেলা প্রতিনিধি,পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারী মো. এনায়েত হোসেন শিকদার (৫২)কে প্রতিপক্ষের নৌকার লোকজন কর্তৃক অপহরনের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ মার্চ) বিকালে । এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত এনায়েত হোসেন শিকদার উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামের মোশারেফ শিকদারের ছেলে।

স্থানীয়দের দেয়া তথ্য ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকালে ওই ইউনিয়নের প্রার্থীদের যাচাই-বাছায়ের কাজ চলে। এ সময় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.হাবিবুর রহমানের প্রার্থীতার মনোনয়ন ফর্মের সমর্থনকারী মো. এনায়েত হোসেন শিকদার উপজেলা মাঠে পৌঁছলে প্রতিপক্ষের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী কবির হোসেন বয়াতীর সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন হাওলাদারের নেতৃত্বে সাইদুল বয়াতী,খলিল বয়াতি, ইসমাইল বায়াতি তাকে অপহরন করে মোটর সাইকেলে করে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. রোকনুজ্জামান জানান, এমন ঘটনার অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওযা গেছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নিতে ওই লিখিত অভিযোগটি থানায় পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো. কবির হোসেন বয়াতির সাথে মুঠোফেনে কথা হলে তিনি এমন অভিযোগ অস্বীকার করে জানান, তারা আমাদের প্রশ্নবিদ্ধ করতে এমন মিথ্যা প্রচারনা চালাচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারীকে অপহরনের অভিযোগ

আপডেটের সময় ১২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১