ভিয়েনা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আকস্মিক বার্লিন সফরে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ১১৯ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ আজ এক আকস্মিক সফরে বর্তমানে জার্মানির রাজধানী বার্লিনে অবস্থান করছেন। তবে জার্মানির সংবাদ মাধ্যম জানিয়েছেন,চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সাথে জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের কোন সাক্ষাৎ বা বৈঠক অনুষ্ঠিত হবে না। আকস্মিক সফরের জন্য জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল সাথে বৈঠকের সময় পাওয়া যায় নি।

বার্লিন সফরের শুরুতে বৃহস্পতিবার সকালে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সি হোফারের (CSU) এর সাথে দেখা করেছন। সিহোফার বুধবার ঘোষণা করেছিলেন, অস্ট্রিয়ার Tirol রাজ্যের সাথে জার্মানির সীমান্ত বন্ধ আরও ২ সপ্তাহ বাড়ানো হবে।

আজকের বৈঠকের পর অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ অস্ট্রিয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,তার সাথে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক সফল হয়েছে। তিনি আরও জানান, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী সিহোফার যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রিয়ার Tirol রাজ্যের সাথে জার্মানির সীমান্ত খুলে দেওয়া এবং কঠোর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মূলত অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের আকস্মিক বার্লিন সফরের মুল উদ্দেশ্যই ছিল সীমান্ত বন্ধের ব্যাপার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সিহোফারের সাথে আলোচনা করা।

উল্লেখ্য যে, অস্ট্রিয়ার ব্যবসা-বাণিজ্যের সিংহভাগই জার্মানির সাথে সম্পর্কিত। পরে বিকালে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ জার্মানির প্রেসিডেন্ট Steinmeier এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আকস্মিক বার্লিন সফরে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ

আপডেটের সময় ০৫:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১