ভিয়েনা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

চরফ্যাসন বাজারের খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ১৩২ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : চরফ্যাসন হাসপাতাল লিংক রোড লাগোয়া ব্রীজ সংলগ্ন খালের দক্ষিণ পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে খালটির একাংশ দখল করে কয়েকজন প্রভাবশালী ।  পৌরসভার অনুমতি ছাড়াই প্লান বিহীন ৫ম তলা ব্লিডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে। বাজারের একাধিক ব্যবসায়ী এ প্রতিবেদক কে জানান, চরফ্যাসন বাজারে কখনও আগুন লাগলে নিভানের জন্য একমাত্র ভরসা এই খালটির পানি। যদি এই ভাবে খালটি ভরাট করে দখলে নেয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের দূর্যোগ কালীন সবচেয়ে বেশী ক্ষতিসাধন হবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন,আমরা বন্ধ করলেও বন্ধ হয়নি কাজ।

চরফ্যাসন বাজারের থানা  রোডের ব্যবসায়ীরা জানান, আমরা বলে কি লাভ, আমাদের চেয়ে দখলকারীরা শক্তিশালী ও প্রভাবশালী। সুতরাং ঘর নির্মাণ হচ্ছে এ ভাবেই হবে। কেউ কিছু করতে বা বলতে পারে না। কাজেই আমাদের ব্যবসায়ীদের কিছু করার বা বলার নেই। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দীন চাষীর ফোন বন্ধ থাকায় তার বক্তৃব্য জানা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের দাবী খালটি দখলকারীদের হাত থেকে উদ্ধার করে খালটির প্রান ফিরিয়ে দেয়া হউক।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসন বাজারের খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেটের সময় ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১