ভিয়েনা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

লালমোহনে অসহায়ের পাশে “মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট”

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ১১৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা রিক্সাচালক মামুন। শিশুবেলায় বাবাকে হারিয়ে বয়সের ভারে ন্যূজ মা, স্ত্রী ও দুই শিশু কণ্যাকে নিয়েই ছিল তার সুখের সংসার। গত বছরের আগস্টে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে রাজধানী ঢাকায় মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। দূর্ঘটনায় পতিত মামুনই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই ধার দেনা করে চিকিৎসা চালিয়েও মৃত্যুর কোল থেকে ফেরানো যায়নি তাকে। ফলে পুরোপুরি অসহায় হয়ে পড়ে পরিবারটি।

বয়সের ভারে ন্যূজ মা মাফিয়া বেগমের চিকিৎসা থাক দুরের কথা, শাশুরি ও দুই শিশু কণ্যার জন্য দুমুঠো খাবার জোগাড়ও অসম্ভব হয়ে পড়েছে মামুনের স্ত্রীর পক্ষে। সংবাদ পেয়ে এ অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় লালমোহন উপজেলার মানবিক সংগঠন “মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট”। প্রয়াত মামুন যখন চিকিৎসাধীন ছিলেন, তখনও চিকিৎসাসহ তাঁর পরিবারের খোঁজ খবর নিয়েছিলো সংগঠনটি।

তার মৃত্যুর পর ট্রাস্টের উদ্যোগে আরও কয়েকজন মানবিক মানুষের সহযোগিতায় অসহায় এ পরিবারটির জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের ব্যবস্থা করে সংগঠনটি।”মানুষ মানুষের জন্য” এ কাজটি করে “মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট”। আজ ১০ মার্চ বুধবার সকাল ১১টায়  লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মামুনের স্ত্রী ও সন্তানদের হাতে  অনুদানের অর্থ হস্তান্তর করেন ইউএনও আল নোমান।

এসময় উপস্থিত ছিলেন “মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্টের” চেয়ারম্যান নকিব তালুকদার, রিপোটার্স ইউনিটির সভাপতি মাহমুদ লিটন, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সালাম সেন্টু, জার্নালিস্ট ফোরাম’র সভাপতি জাহিদুল ইসলাম দুলাল, যুগ্ম-সম্পাদক এম.ইউ.মাহিম প্রমুখ।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অসহায়ের পাশে “মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট”

আপডেটের সময় ০১:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১