ভিয়েনা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ভোলার চরফ্যাসনে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ১০৪ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ” ইউনেস্কোর মেমোরী অব দ্য ওয়ার্ল্ড  ইন্টারন্যাশনাল রেজিস্টার “- এ অর্ন্তভুক্তির মাধ্যমে” বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের ” স্বীকৃতি  লাভ করায় এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ আজ রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্প স্তবক দিয়ে শুরু করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে  অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, ৫০ বছর   পূর্বে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষনটি দিয়েছিলেন। এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ মার্চ রেসকোর্সে তাঁর ঐতিহাসিক ভাষন প্রদান করেন। বঙ্গবন্ধু  তৎকালীন পূর্ব পাকিস্তানের ১০ লক্ষাধীক লোকের সামনে পাকিস্তানী দস্যুদের কামান- বন্দুক- মেশিনগানের হুমকির মুখে সামরিক কর্তৃপক্ষ কে চারটি শর্ত দিয়ে ভাষনের শেষাংশে বজ্রকন্ঠে ঘোষনা করেন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো ছাদেক মিয়া,বিশেষ অতিথির বক্তৃতা করেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, মুক্তিযোদ্ধা চরফ্যাসন কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর রহমান স্বপন, মুক্তি যোদ্ধা হাসেম মিয়া, ছাত্রলীগ সাধারন সম্পাদক আল আমিন মুন্সী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ ।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার চরফ্যাসনে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১