ভিয়েনা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জের মাধবপুরে ৬০ যাত্রীর প্রাণ বাঁচালো খুঁটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৭১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস খাদে পড়ার উপক্রম হয়।

এসময় রাস্তার পাশে থাকা গাছ এবং বিদ্যুতিক খুটির সঙ্গে বাসটি আটকে গেলে বেঁচে যান ৬০ জন যাত্রী। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের এদুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা লোকমান মিয়া বলেন,হঠাৎ করে বিকট শব্দে ঘর থেকে বের হয়ে দেখি গাছের সঙ্গে গাড়িটি আটকে আছে। যাত্রীরা বয়ে চিৎকার করছিলেন।

দুর্ঘটনার পরই বাস চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িটি গাছ এবং বিদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে সেখানে আটকে যায়। গাড়িটি পুকুরে পরে গেলে অনেক যাত্রীর প্রাণহানি হত। গাড়িতে থাকা জনৈক যাত্রী বলেন,গাড়িটি স্বাভাবিক গতিতেই চলছিল।

একটি মালবাহী ট্রাক হঠাৎ করে বাসটির সামনে চলে আসলে সংঘর্ষ থেকে বাঁচতে রাস্তার এক পাশে নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুটির সঙ্গে আটকে যায়। তা না হলে পুকুরে ডুবে গেলে আমাদের অনেকেই মারা যেতাম। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম বলেন, বাসটি রাস্তার পাশে গাছ ও বিদ্যুৎতের খুঁটিতে না আটকালে অনেক হতাহতের ঘটনা ঘটত।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের মাধবপুরে ৬০ যাত্রীর প্রাণ বাঁচালো খুঁটি

আপডেটের সময় ০৫:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১