ভিয়েনা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

হবিগঞ্জে আ’লীগের প্রার্থী আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ১১৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের ৩২ তম মেয়র নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম । বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে তিনি ২৬৫৩ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার পঞ্চম ধাপের নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৩,৪৪৩ ভোট ।

তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতিক নিয়ে পেয়েছেন ১০,৭৯০ ভোট । বিএনপির মনোনিত প্রার্থী এনামুল হক সেলিম ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৩,২৪২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো: শামছুল হুদা হাতপাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: বশিরুল আলম কাওছার মোবাইল ফোন নিয়ে ১৮১ ভোট , স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি গাজী পারভেজ হাসান জগ প্রতিকে পেয়েছেন ১৬৫ ভোট ।

জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান , রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম ) কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটানা ভোট গ্রহন করা হয় । নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ১২০ সদস্যের ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব ) -এর ৪ টি টিমসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও দায়িত্ব পালনে ছিলেন

একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট । জেলা পুলিশ সূত্র জানায় , পৌর এলাকার ২৪ টি ভোট কেন্দ্রে ৬ শ জন পুলিশ সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন । এছাড়াও প্রতি কেন্দ্রে ছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহিলাসহ ৯ জন সদস্য।

রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আতাউর রহমান সেলিমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস  

Tag :
জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে আ’লীগের প্রার্থী আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত

আপডেটের সময় ০২:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১