ভিয়েনা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে ৫০টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ১৬৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে ৫০টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের মল্লিক বাড়ির মাঠে ঘোড়ার দৌড়ের আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজ।

ব্যতিক্রমধর্মী এবং বিশাল সংখ্যক এ ঘোড়দৌড় দেখতে হাজার হাজার মানুষ ভীড় করেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঘোড়া আসে এ প্রতিযোগিতায়। এ উপলক্ষে বিকেল থেকে বসে গ্রামীণ মেলা চলে রাত পর্যন্ত। একসাথে ৫০টি ঘোড়ার ছুট এর আগে ঝালকাঠির আবাল-বৃদ্ধ বনিতা কেউ কখোনও দেখিনি। আর তাই দুপুর থেকেই দুই হাজারেরও বেশি মানুষ ভীড় করেন নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের মল্লিক বাড়ির মাঠে।

সুগন্ধা নদী পাড় হয়ে শহর থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষের মিলন মেলা জমে মাঠের কানায় কানায়।

আয়োজকরা কমিটির আহবায়ক জালাল মল্লিক জানায়, মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মত এ আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঝালকাঠির ভবানীপুরের মোসলেম আলী, দ্বিতীয় হয়েছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাকিব হোসেন এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নাঈম ইসলাম তৃতীয় হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আখতাউজ্জামান বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামচুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে ৫০টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

আপডেটের সময় ০৫:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১