ভিয়েনা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি বাসের সংঘর্ষে ১১ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৬৬ সময় দেখুন

সিলেট প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কে ২ টি বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত  হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল ৭ টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য ইউরো বাংলা  টাইমস কে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুত গতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এরমধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লাশ উদ্ধার করে এমএ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। অপর ছয়জনের মরদেহসহ বেশ কিছু আহত যাত্রীকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হাসপাতালে পাঠানো হয়েছে।

লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার পথে বারবার বাসের চালক ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয় কিন্তু কথা শোনেননি। তিনি বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন বলে জানান জসিম। সুমন নামে আরেক যাত্রী জানান, লন্ডন পরিবহনের বাসে ২৯-৩০ জন যাত্রী ছিলেন। তাদের সবাই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মারাও গেছেন।

ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার বলেন, ‌‘ঘটনাস্থল থেকে আমরা এসে ১০ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে সাতজনের মরদেহ রয়েছে। আরও বেশ কয়েকজন হতাহতকে এর আগেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি বাসের সংঘর্ষে ১১ জন নিহত

আপডেটের সময় ০৬:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১