ভিয়েনা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

ভোলায় ২৮ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ১৮৯ সময় দেখুন

ভোলা: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে বিভিন্ন দলের সমর্থকদের মাঝে। ভোলা শহরের বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে বিভিন্ন প্রতীকের পোস্টার। দেখে মনে হচ্ছে এ যেন পোস্টারের শহর।

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা জেলার অন্যতম ভোলা পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোহাম্মদ মনিরুজ্জামান (নৌকা), বিএনপির হারুন অর রশিদ ট্রুম্যান(ধানের শীষ), ইসলামী আন্দোলনের মাওলানা আতাউর রহমান (হাত পাখা), প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর ও ৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর এ সকল প্রার্থীদের সমর্থকরা শহরের অলি-গলিতে পোস্টার দিয়ে ছেঁয়ে ফেলেছে। শহরের গাজীপুর রোড, মহিলা কলেজের সামনে, বাংলা স্কুল মোর, বরিশাল্লাই দালান মোর, শীষ মহল মোড়, কালিনাথ বায়ের বাজার, নতুন বাজার, যুগিরখোল, কালিবাড়ী মোর, পুলিশ লাইন, দরগারোড, ইলিশা বাসস্ট্যান্ড, আলিয়া মাদ্রাসা গেট, ভোলা কলেজের সামনে, স্টেডিয়াম, পাখির পোল এলাকায় গিয়ে দেখা যায়, সকল প্রার্থীর সমর্থকরা রশির সাথে পোস্টার বেধে ঝুলিয়ে দিয়েছে। যেদিকে দু-চোখ যায় সেদিকেই শুধু পোস্টার আর পোস্টার। দেখে মনে হচ্ছে এ যেন পোস্টারের শহর।

এ ব্যাপারে কয়েকজন উৎসুক সমর্থক জানান, পৌরসভা নির্বাচন হলো স্থানীয় নির্বাচন। এ নির্বাচন আমরা খুবই উপভোগ করি। পোস্টার ছাড়া প্রার্থীর প্রচারনা সম্ভব না। তাই আমরা বিভিন্ন এলাকার অলি-গলিতে আমাদের পছন্দের প্রার্থীর পোস্টার ঝুলিয়ে দিচ্ছি। এতে করে প্রার্থী, কর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ২৮ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র

আপডেটের সময় ০১:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১