ভিয়েনা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

মনপুরায় ধরা পড়লো ২০ কেজি ওজনের কোড়াল মাছ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ১৪৬ সময় দেখুন

ভোলা থেকে,নিজস্ব প্রতিনিধিঃ অসময়ে হঠাৎ ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ২০ কেজি ওজনের দুটি কোড়াল মাছ ধরা পড়েছে। মেঘনায় এত বড় কোরাল মাছ সাধারণত ধরা পড়ে না। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে। পরে বেলা ১১টায় হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজিপ্রতি এক হাজার করে ৪০ হাজার টাকায় মাছ দুটি বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মহিউদ্দিন কোরাল মাছ দুটি কিনে নেন।

সাইফুল মাঝি ইউরো বাংলা টাইমস কে  জানান, দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন মেঘনায় জালে ২০ কেজি ওজনের দুটি ও ৬ কেজি ওজনের আরও চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি ধরে বিক্রি করা হয়।

হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোরাল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে মৎস্য ঘাটে ভিড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন বেপারি এক হাজার টাকা কেজি ধরে কোরাল মাছ কিনে নেন। মাছ ব্যবসায়ী মহিউদ্দিন জানান, কোরাল মাছগুলো শুক্রবার দুপুরে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন। শনিবার সকালে কারাওয়ানবাজার মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করা হবে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরায় ধরা পড়লো ২০ কেজি ওজনের কোড়াল মাছ

আপডেটের সময় ০১:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১