ভিয়েনা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

লালমোহন নার্স-মিডওয়াইফদের প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৯১ সময় দেখুন

লালমোহন (ভোলা): ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় স্বজনের হাতে,কর্মরত এক মিডওয়াইফ শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতী পালন ও মানববন্ধন করেছে নার্স-মিডওয়াইফরা।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে নার্সের উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন থেকে হানিফ নামের এক রোগীকে নিয়ে আনা হয় লালমোহন হাসপাতালে। এসময় রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলায় রেফার্ড করা হলে এম্বুলেন্সে তোলার পর রোগীর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে মৃতের ছেলে নোমান কর্তব্যরত মিডওয়াইফ তানিয়াকে শারীরিকভাবে আঘাত করে এবং টেনে হিঁচড়ে নিয়ে ফ্লোরে আঁছড়ে ফেলে দেয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফরা ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সোমবার রাতে লালমোহন থানায় নোমানকে আসামী করে মামলা দায়ের করেছে তানিয়া।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন নার্স-মিডওয়াইফদের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১