ভিয়েনা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

পুলিশের ব্যাপক তৎপরাতায় ভিয়েনায় রবিবারের পরিকল্পিত করোনা বিরোধী বিক্ষোভ পণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ১৬৫ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ রবিবার ৩১ শে জানুয়ারী করোনা বিরোধীদের বিক্ষোভটি সরকারের করোনা বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ব্যাপক পুলিশী বাধার সম্মুখীন হওয়ায় সফল হতে পারে নি। ভিয়েনা পুলিশ প্রশাসন আজকের করোনা বিরোধী বিক্ষোভটির অনুমতি দিলেও করোনার বিধিনিষেধ লঙ্ঘন করলে হস্তক্ষেপের সতর্কতা দিয়েছিলেন। তাই আজ ভিয়েনার বিভিন্ন সড়কে পুলিশ করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে অংশগ্রহণকারীদের পরিচয় পত্র চেক এবং তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে রাখেন।

তাছাড়াও ভিয়েনার বাইরে থেকে আসা লোকজনদের বাস থেকে নামিয়ে লাইন ধরে পুলিশ তাদের কাগজপত্র চেক করেন। তারপরও সকল বাধা-বিপত্তি অতিক্রম করে কয়েক শতাধিক বিক্ষোভকারী শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করেন।

অস্ট্রিয়ার ডানপন্থী রক্ষণশীল দল FPÖ ক্লাবের চেয়ারম্যান হারবার্ট কিকল আজ এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামারেরও সমালোচনা করে বলেন,সরকার ও মন্ত্রী “ইচ্ছাকৃতভাবে এবং নিখুঁতভাবে দলীয়-রাজনৈতিক কারণে” দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন।

অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung তাদের অনলাইন প্রকাশনায় জানান, রবিবারের করোনার বিক্ষোভটি শহরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট গ্রুপে শান্তিপূর্ণভাবে শহরের রাস্তা প্রদক্ষিণ করেছেন। এমনি একটি প্রায় ৪০ জনের দল ভিয়েনার ২ নাম্বার ডিস্ট্রিক্টের ভক্সগার্টনে একত্রে জড়ো হন। প্রেসিডেন্ট ভবনের সন্নিকটে হেলডেন প্ল্যাজ-এ আউটার বার্গটরের সামনে, প্রায় ২০০ জন করোনা বিরোধীরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন।

অন্যদিকে প্রায় ৩০০ জনের বিক্ষোভকারীদের একটি দল রিং থেকে ওয়েস্ট বানহফের দিকে  বিক্ষোভ করে ছত্রভঙ্গ হয়ে যায়। করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের সমর্থনকারী রাজনৈতিক দল FPÖ আজ তাদের প্রতিবাদ “অনলাইন প্রতিবাদ” এর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। ভিয়েনায় সবচেয়ে বড় বিক্ষোভ প্রদর্শন হয়েছে বাইরের দুর্গের প্রবেশদ্বার এবং মারিয়া থেরেসিয়েন প্লাজের মধ্যবর্তী অঞ্চলে প্রায় ৫,০০০ হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। অবশ্য এখানে করোনার বিধিনিষেধ লঙ্ঘনের জন্য পুলিশের সাথে অনেক বাক বিতন্ডা হয়েছে এবং এখানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,১৯০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ২৮১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২০৮ জন,Steiermark রাজ্যে ১৬৫ জন,Tirol রাজ্যে ১৫৬ জন,OÖ রাজ্যে ১২৪ জন,Kärnten রাজ্যে ৯৪ জন,Salzburg রাজ্যে ৮২ জন,Vorarlberg রাজ্যে ৫৪ জন এবং Burgenland রাজ্যে ২৬ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪,১৪,৩৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭,৭২১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৩,৯২,৪৯৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৪,১৮০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৯৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৬৭৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুলিশের ব্যাপক তৎপরাতায় ভিয়েনায় রবিবারের পরিকল্পিত করোনা বিরোধী বিক্ষোভ পণ্ড

আপডেটের সময় ০৬:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১