ভিয়েনা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

অস্ট্রিয়ার জনগন আর করোনার বিধিনিষেধ মানতে আগ্রহী নন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ১৮৬ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধীনে “অস্ট্রিয়ান করোনার প্যানেল প্রকল্প” দ্বারা পরিচালিত এক জরিপের হিসাবে দেখা গেছে যে, সরকারের করোনার পদক্ষেপগুলি ক্রমবর্ধমান সমালোচিতভাবে দেখা হচ্ছে। অস্ট্রিয়া কয়েক সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে। জনগণ করোনা মহামারীর বিধিনিষেধ মানতে মানতে ক্লান্ত হয়ে পড়েছে। তাছাড়া লকডাউন ও বিধিনিষেধের কারনে অনেকেরই কাজ নেই বা সর্ট ডিউটিতে আছেন। ফলে আর্থিক দিয়েও ক্ষতিগ্রস্থের মধ্যে আছেন।

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের “অস্ট্রিয়ান করোনার প্যানেল প্রকল্প” দ্বারা জরিপ হিসাবে দেখা গেছে, করোনার পদক্ষেপের পক্ষে আর তেমন কোন আগ্রহ নেই। ১৫ থেকে ২২ জানুয়ারী পর্যন্ত এই সমীক্ষাটি করা হয়েছিল, যারা পদক্ষেপের তালিকাটিকে খুব শক্তিশালী বা অত্যধিক চরম হিসাবের পক্ষে পর্যালোচনা  করেছিলেন তারা মাত্র ৩৬. ১% শতাংশ। মহামারী শুরুর পর থেকে এটি নেগেটিভ রেটিংয়ের সর্বোচ্চ মান। প্রায় শতকরা ৪০% শতাংশ মানুষ মনে করছেন বর্তমানে সরকারের করোনার বিধিনিষেধ কোনভাবেই কার্যকর হচ্ছে না।

অস্ট্রিয়ান করোনার প্যানেল প্রকল্প এর বিজ্ঞানীরা গত মার্চ মাস থেকে করোনার বিধিনিষেধ সম্পর্কে জরিপ চালিয়ে আসছেন। তারা আরও জানান,প্রথম লকডাউনে যেভাবে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন কিন্ত দ্বিতীয় ও তৃতীয় লকডাউনে সে রকম আগ্রহ দেখাচ্ছেন না। সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন গণপরিবহন ও সুপারমার্কেটে FFP2 মাস্ক বাধ্যতামূলক করায় আশা করা যাচ্ছে এখন থেকে আগামী দিনগুলিতে সংক্রমণের বিস্তার কিছুটা কমে আসলেও সঙ্কট থেকেই যাবে। ২৬ শে ডিসেম্বর থেকে তৃতীয় লকডাউনের সম্প্রসারণ এবং পদক্ষেপগুলি আরও কঠোর করা সরকারের পদক্ষেপের ইতিবাচক মূল্যায়নে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

এপিএর একটি প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে জরিপকৃতদের মধ্যে শতকরা ১৯.১ শতাংশ মানুষ নিয়ম কে “অত্যন্ত চরম” এবং ১৭% শতাংশ মানুষ “বরং খুব শক্তিশালী” হিসাবে রেট দিয়েছেন। সরকারের ব্যবস্থাপনা গুলিকে “একেবারেই নয়” বা “বরং” পর্যাপ্ত নয় বলে রেটিং দিয়েছিলেন এমন উত্তরদাতাদের অনুপাত হ্রাস পেয়ে ২৮.২ %শতাংশে দাঁড়িয়েছে -যা ডিসেম্বরের মাঝামাঝিতে এটি ছিল ৩৩.৪% শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ১৮.৪% শতাংশ মানুষ মনে করছেন সরকারের করোনার নতুন বিধিনিষেধ কার্যকর হচ্ছে।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের জরিপের ফলাফলটি বেশ উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। পরিসংখ্যানগুলি “এই বাস্তবতার বহিঃপ্রকাশ করেছে যে, জনসংখ্যার সমর্থন এবং লকডাউনে অংশগ্রহণে তাদের আগ্রহটি লক্ষণীয়ভাবে হ্রাস পাচ্ছে এবং জানুয়ারীতে ঘোষিত পদক্ষেপগুলি এ টিকে আরও হতাশাগ্রস্থ করেছে। জরিপে বলা হয়েছে মিউটেশন ভাইরাসের জন্য সঙ্কটের পরবর্তী মাসগুলিতে স্বচ্ছতার সাথে আমাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে এপিএ এর সাথে মত প্রকাশ করেছে “অস্ট্রিয়ান করোনার প্যানেল প্রকল্প “এর সিলভিয়া ক্রিটজিংগার এবং ফ্যাবিয়ান ক্যালিটনার।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৪৪৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩১২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৭৩ জন,OÖ রাজ্যে ২২৩ জন,Tirol রাজ্যে ১৭২ জন, Steiermark রাজ্যে ১৬৯ জন,Salzburg রাজ্যে ১২৭ জন,Kärnten রাজ্যে ৮৩ জন,Vorarlberg রাজ্যে ৫৯ জন এবং Burgenland রাজ্যে ৩১ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,১০,২৩০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭,৬০৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৩,৮৭,৭৮৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৮৩৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৯৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৭৯১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার জনগন আর করোনার বিধিনিষেধ মানতে আগ্রহী নন

আপডেটের সময় ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১