ভিয়েনা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

লালমোহনে সরকারি চাল ও কম্বল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ১৩৮ সময় দেখুন

লালমোহন, ভোলাঃ ভোলার লালমোহন উপজেলায় সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত ২০বস্তা চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) লালমোহন পৌরসভার স্টোর রুমে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব চাল উদ্ধার করেন তিনি। পরে সেগুলো সরকারি গুদামে পাঠানো হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান বলেন, পৌরসভার সুবিধাভোগী নাগরিকদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ না করে দীর্ঘদিন স্টোর রুমে ফেলে রাখা হয়েছে। এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে প্রায় ৬০০ কেজি চাল রয়েছে বলে জানান তিনি।

ইউএনও জানান, চালগুলো জেলেদের জন্য বরাদ্দ ছিল।  এগুলো বিতরণ করা যায়নি বলে জানিয়েছেন পৌরসভার প্রধান সহকারি। তাই চালগুলো কোন কোন জেলের এবং কি কারণে দেয়া হয়নি তা তদন্ত করে দেখা হবে। আপাতত চালগুলো সরকারি গুদামে পাঠানো হয়েছে বলেও জানান ইউএনও।

এদিকে, চাল উদ্ধারের সময় পৌরসভার স্টোর রুমে পরিত্যক্তবস্থায় পড়ে থাকা প্রায় ৩৫০টি কম্বলও পাওয়া যায়। এসব কম্বল পৌরসভার ১৬ জন কাউন্সিলরদের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে বিতরণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।

লালমোহন/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সরকারি চাল ও কম্বল উদ্ধার

আপডেটের সময় ০৮:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১