ভিয়েনা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ভোলার বৃদ্ধ মালেক দম্পতির খবর কেউ রাখে না,আজো পায়নি কোন সরকারী সুবিধা !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • ৯৮ সময় দেখুন

ভোলা: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা’ এই মানবিক আবেদনই যেন ফুটে উঠে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর ভেদুরিয়া গ্রামের হাজীর হাট সংলগ্ন রাস্তার পাশেই বসবাস আবদুল মালেক (৮৩) দম্পতির বর্তমান অবস্থা দেখলে।

এই দম্পতির দুই ছেলে এক মেয়ে রয়েছে। মেয়ের বিবাহ হয়েছে,দুই ছেলে দিনমজুরের কাজ করেন। স্ত্রী সন্তান নিয়ে ছেলেরা নিজেদের যার-যার কর্মস্থলে কিন্তু বৃদ্ধ বাবা মায়ের খবর রাখছে না তারা। বৃদ্ধ আবদুল মালেক ও ফাতেমা দম্পতির এই বৃদ্ধ বয়সে কষ্টের শেষ নাই, খেয়ে না খেয়ে দিনযাপন করছেন এই দম্পতি। এলাকার মানুষের দেওয়া খাবার খেয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন আবদুল মালেক ও ফাতেমা বেগম। রাস্তার পাশে এই জরাজীর্ণ ঘর হলেও ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করছেন স্থানীয় মেম্বার হোসেন পাটোয়ারী এবং ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু কারো নজরে পড়েনি রাস্তার পাশে একটি চেয়ার নিয়ে ভিক্ষুকের মত বসা থাকা অসুস্থ্য এই আবদুল মালেক কে।

সরেজমিনে গেলে দুই চোঁখের পানি টলমল করতে দেখা যায় মালেক-ফাতেমা দম্পতির। মালেক বলেন, আমরা গরীব মানুষ কোন রকম জীবনযাপন করি। আমাদের খবর কেউ রাখেনি, মেম্বার চেয়ারম্যানও কেউ না। একটি ভাতা কার্ড ছিলো কিন্তু এখন আর টাকা পাই না। মৃত্যুর আগে বঙ্গবন্ধুর কন্যার দেওয়া একটি পাকা ঘরে থাকতে চায় মালেক-ফাতেমা দম্পতি। এবিষয়ে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার তাজুল ইসলাম বলেন, আমরা এখনো আবদুল মালেক এর জন্য ঘরের ব্যবস্থা করতে পারিনি তবে আগামী বরাদ্দে ব্যবস্থা করবো

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার বৃদ্ধ মালেক দম্পতির খবর কেউ রাখে না,আজো পায়নি কোন সরকারী সুবিধা !

আপডেটের সময় ০৭:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১