ভিয়েনা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ২৩০ পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ১২৬ সময় দেখুন

ঝালকাঠি: “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যে কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৩০টি পরিবার ঘর আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৪৭৪টি ঘর ৮কোটি ১০ লক্ষ ৫৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যাদের ঘর বা জমি নাই সেই সকল ভূমি ও গৃহহীন জেলায় ১২২১ পরিবারকে গৃহ  নিমার্ন করে দিবে সরকার। বরাদ্দকৃত অর্থের অবশিষ্ট ২৪১টি গৃহ-নিমার্নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন। এর অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলার অন্য তিনটি উপজেলায়ও একই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে ঝালকাঠি সদরে ৬৫,নলছিটি উপজেলায় ৪০, রাজাপুর উপজেলায় ৭৫ ও কঁাঠালিয়া উপজেলায় ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বসতঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা ব্যয় প্রতিটি ঘর নিমার্ন করা হয়েছে।

বাধন রায়/ ইবি টাইমস

Tag :

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ২৩০ পরিবার

আপডেটের সময় ০৫:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১