ভিয়েনা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা হ্যারি কেইনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা কালিহাতীতে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল টাঙ্গাইলের সখীপুর-বাসাইলের মানুষের

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ১১৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগ ফুটবলে জিতেছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। কুমিল্লায় সাইফ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জয় পায় মোহামেডানের বিপক্ষে।

প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে লিগ মিশন শুরু করেছিলো চট্টগ্রাম আবাহনী। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে তারা। ম্যাচের ৩০ মিনিটে চিনেদু ম্যাথিউর থ্রু পাসে আরামবাগের জালে বল জড়ান ব্রাজিলিয়ান নিক্সন রোচা। এই গোল ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। দুই ম্যাচে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। আর টানা দুই ম্যাচেই পরাজিত আরামবাগ।

এদিকে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের হোম ভেন্যু মোহামেডানের। কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ২-১ গোলে হেরে হতাশা দিয়েই হোম ভেন্যুতে পথ চলা শুরু হলো মোহামেডানের। প্রথমার্ধের ৪৪ মিনিটে সাইফের পক্ষে প্রথম গোল করেন আরিফুর রহমান। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করে সাইফ স্পোর্টিংয়ের ব্যবধান বাড়ান নাইজেরিয়ান জন ওকোলি। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহামেডানের পক্ষে শান্তনাসূচক গোলটি করেন জাপানি অধিনায়ক উরি নাগাতা। দুই ম্যাচে সাইফ স্পোর্টিংর সংগ্রহ এখন ৪ পয়েন্ট। সমান খেলায় মোহামেডানের সংগ্রহ তিন পয়েন্ট।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের জয়

আপডেটের সময় ০৪:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১