ভিয়েনা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

কোপা ডেল রে থেকে রিয়ালের বিদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ৭৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: এবার কোপা ডেল রে থেকে ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ। তৃতীয় সারির দল আলকোয়াইনোর মাঠে ২-১ গোলে হেরে বিদায় নেয় মাদ্রিদ জায়ান্ট ক্লাবটি। এর আগের ম্যাচেও বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল একই ব্যবধানে হেরেছিলো জিদানের দল।

নিয়মিত খেলোয়াড়দের অনেককে বাইরে রেখে খেলতে নামা দলটি বেশ কিছু সুযোগ নষ্ট করার পর বিরতির ঠিক আগে এগিয়ে যায়। কর্নার থেকে উড়ে আসা বল মিলিতাও লক্ষ্যে পাঠান। ৮০ মিনিটে আলকোয়াইন গোল শোধ দিলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে একশ’ ১০ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার রামোন লোপেস রিয়ালের কাসেমিরোকে ফাউল করে লাল কার্ড দেখেন। স্বাগতিকদের একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগাতে পারেনি অতিথি দল। উল্টো একশ’ ১৫ মিনিটে গোল খেয়ে কোপা ডেল রে’র অন্যতম সেরা অঘটনের শিকার হয় স্পেনের সফলতম ক্লাবটি। গত মৌসুমে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলো তৃতীয় সর্বাধিক ১৯ বারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোপা ডেল রে থেকে রিয়ালের বিদায়

আপডেটের সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১