ভিয়েনা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ৭৬ সময় দেখুন

নিউজ ডেস্ক: বুধবার (২০ জানুয়ারি) চূড়ান্তভাবে হোয়াইট হাউস ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টারে করে কাছের সামরিক ঘাটিতে যান, সেখান থেকে তিনি বিমানে ফ্লোরিডায় যাবেন।

ডোনাল্ড ট্রাম্প এবং ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছোট লাল কার্পেটের ওপর দিয়ে হেটে হোয়াইট হাউসের লনে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠেন। সংক্ষিপ্ত এই ফ্লাইটে তারা জয়েন্ট বেস এন্ডুজে যান, সেখানে তারা এয়ারফোর্স ওয়ানে উঠে ফ্লোরিডা যাবেন।

এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউসে “ তার চমৎকার চার বছর কেটেছে” এবং এটি তার “গোটা জীবনের জন্য সম্মান”।

হোয়াইট হাউসের চিরাচরিত রীতি ভঙ্গ করে তার উত্তরসূরি জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশও নিচ্ছেন না ট্রাম্প। বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দুপুরে (গ্রীনিচ মাস সময় ১৭০০টা) শপথ নেবেন। সে সময় ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজের মার-এ-লেগো রিসোর্টে থাকবেন।

১৫০ বছরের বেশী সময় ধরে উত্তরসূরি প্রেসিডেন্টের দায়িত্বগ্রহন অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অনুপস্থিতি প্রথম ঘটনা।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেটের সময় ০৫:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১