ভিয়েনা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

সিরি-আ লিগের শীর্ষে উঠেছে এসি মিলান, ইংলিশ প্রিমিয়ারে জয় পেল আর্সেনাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ৫৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ইন্টার মিলানকে টপকে ইতালিয়ান সিরি-আ লিগের শীর্ষে উঠেছে এসি মিলান। কাল কাগলিয়ারির মাঠে ২-০’তে জয় পায় স্তেফানো পিওলির দল।

সিরি-আ লিগে নীচের দিকের দল কাগলিয়ারির মাঠে ম্যাচের সপ্তম মিনিটে গোল পায় মিলান। পেনাল্টি থেকে গোলটি করেন ইব্রাহিমোভিচ। প্রথমার্ধে ভাগ্যের ফেরে ব্যবধান বাড়াতে ব্যর্থ অতিথি দল দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল পেয়ে যায়। এবারের গোলদাতাও ইব্রাহিমোভিচ। নিজেদের সীমানা থেকে উঁচু করে বাড়ানো পাস ডি-বক্সে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে নিয়ন্ত্রনে নিয়ে লক্ষ্যভেদ করেন সুইডিশ স্ট্রাইকার। ৬৮ মিনিটে হ্যাটট্রিকের সুবর্ন সুযোগ মিস করেন ইব্রাহিমোভিচ। ১৮ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে ইন্টারকে তিন পয়েন্ট পেছনে রেখে লিগ শীর্ষে মিলান। টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ১৭ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ারে আর্সেনাল ৩-০’তে নিউক্যাসলকে উড়িয়ে জয়ে ফিরেছে। ধারাবাহিকতা হারানো আর্সেনাল ৩-০’তে নিউক্যাসলকে উড়িয়ে দশে ফিরেছে। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে আউবামেয়াং জোড়া গোল করার মাঝে সাকা ব্যবধান বাড়ান।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিরি-আ লিগের শীর্ষে উঠেছে এসি মিলান, ইংলিশ প্রিমিয়ারে জয় পেল আর্সেনাল

আপডেটের সময় ০৪:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১